মানুষের শ্বসনতন্ত্র নিয়ে প্রশ্নাবলী

RANDOM THOUGHTS WITH YUSUF
1

 

       উর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণে সাধারণত নাক, কান, সাইনাস ও গলা আক্রান্ত হয়। স্বরযন্ত্রের সংক্রমণ ল্যারিনজাইটিস ও কানের সংক্রমণ ওটাইটিস মিডিয়া নামে পরিচিত

        নিম্ন শ্বাসনালীর সংক্রমণে শ্বাসনালী ও ফুসফুস আক্রান্ত হয়। শ্বাসনালীর সংক্রমণ ফ্লু বা ব্রঙ্কাইটিস, ফুসফুসের সংক্রমণ নিউমোনিয়া এবং ব্যাকটেরিয়া দ্বারা ফুসফুসের দীর্ঘস্থায়ী সংক্রমণ যক্ষা নামে পরিচিত। 

        ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক বা এলার্জি জনিত কারণে সাইনাসের মিউকাস পর্দায় যে প্রদাহের সৃষ্টি হয় তাকেই সাইনুসাইটিস বলে।

        ম্যাক্সিলারি সাইনাসে প্রদাহের কারণে গালে, দাতে ও মাথায় ব্যাথা হয়। ফ্রন্টাল সাইনাসে চোখের উপরে ও মাথায় ব্যাথা হয়।

        এথময়েড সাইনাসে দু চোখের মাঝখানে ও মাথায় ব্যাথা হয়। স্ফেনয়েড সাইনাসে দু চোখের পিছনে ও মাথায় ব্যাথা হয়।

       কানের ভিতরের বা বাইরের যেকোনো অংশের প্রদাহকে ওটাইটিস বলে।

        মধ্যকর্ণে সংক্রমণজনিত প্রদাহকে ওটাইটিস মিডিয়া বলে।

        গলবিলের সাথে মধ্যকর্ণের সংযোগ স্থাপন করে ইউস্টেশিয়ান নালী

        ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণে এ রোগ হয়।

        ধুমপায়ীদের সার্বিকভাবে ফুসফুসের আকার বড়ো হয়। অ্যালভিউলাইয়ের সংখ্যা কমে যায় এবং স্বচ্ছতা দেখা যায় না। অ্যালভিউলাস প্রাচীরের সিলিয়া নষ্ট হয়ে যায়।

        সিগারেটের ধোয়ায় অ্যালভিউলাসের প্রাচীরে যে ক্ষতি হয় তার ফলে এর আয়তন বেড়ে যায় এবং কোন স্থানে ফেটে গিয়ে ফুসফুসে যে ফাকা জায়গার সৃষ্টি হয় এ অবস্থাকে এমফাইসেমা বলে।

       সিগারেটের ধোয়ার CO ট্রাকিয়া ও ব্রঙ্কাসের সিলিয়াকে অবশ করে দেয়। সিলিয়া অবশ হয়ে গেলে ট্রাকিয়ায় মিউকাস জমে যে প্রদাহের সৃষ্টি হয় তাকে ব্রঙ্কাইটিস বলে।

        তামাকের নিকোটিনের প্রভাবে ফুসফুসীয় ঝিল্লিতে যে প্রদাহের সৃষ্টি হয় তাকে প্লিউরিসি বলে

        ধুমপানের ফলে ফুসফুসের বায়ুথলির প্রাচীর পুরু হয়ে যাওয়াকে ফাইব্রোসিস বলে।

        কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের জন্য CPR (Cardiopulmonary resuscitation) খুব উপযোগী পদ্ধতি

        প্রতিবার নিঃশ্বাস-প্রশ্বাসের সময় যে পরিমাণ বায়ু ফুসফুসে ঢুকে বা বের হয় তাকে টাইডাল ভলিউম বা বায়ুমাত্রা বলে

Post a Comment

1 Comments

স্বাগতম! 'Learning Biology For Life' কমিউনিটিতে।


আমাদের এই লেকচারটি নিয়ে আপনার মূল্যবান মতামত বা প্রশ্ন নিচে শেয়ার করুন।

🎓 শিক্ষার্থীদের জন্য: কোনো অংশ বুঝতে সমস্যা হলে নির্দ্বিধায় প্রশ্ন করুন।

🔬 গবেষক ও শিক্ষকদের জন্য: কোনো তথ্যগত সংযোজন বা কোলাবরেশনের প্রস্তাব থাকলে আমাদের জানান।


অনুগ্রহ করে গঠনমূলক আলোচনা বজায় রাখুন এবং স্প্যামিং থেকে বিরত থাকুন।

Post a Comment
  • Older

    মানুষের শ্বসনতন্ত্র নিয়ে প্রশ্নাবলী

3/related/default